শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গাইবান্ধায় মা ইলিশ সংরক্ষণে ব্রহ্মপুত্রে অভিযান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:মা ইলিশ সংরক্ষণে আজ ১৯ অক্টোবর শনিবার গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দিনব্যাপি এ অভিযানে মা ইলিশ ধরার অপরাধে গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় ১২ জেলের জেল জরিমানা এবং ২৭ হাজার মিটার কারেন্ট জাল ও সাড়ে নয়কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

এর মধ্যে সদর উপজেলায় ১০ জন জেলেকে আটক করা হয় এবং ২০হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সদরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজা, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, নৌপুলিশের এসআই মাজেদুল ইসলামসহ পুলিশ সদস্য, মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী। আটক জেলেদের পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলে শাহীন আলম, সাইদুল ইসলাম, জিয়াউল ইসলাম, মাসুদ মিয়া, ইউনুস আলী, আবুল কালাম, ফারুক হোসনে, আবুল কালাম, বাদশা মিয়ার ১০দিন করে বিনাশ্রম জেল এবং আব্দুস সোবহানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাঘাটা উপজেলায় ঠান্ডু মিয়া ও শহিদুল ইসলামকে ৫০০ টাকা করে মোট ১হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাকিল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক। অভিযানকালে ৭হাজার মিটার জাল ও আড়াই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD