হাবিবুর রহমান. গাজীপুর প্রতিনিধি : জয়দেবপুর থানা পুলিশ গাজীপুর সদরের বিকেবাড়ি গ্রাম থেকে লুনা (১২) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে ।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে ওই গ্রামের মোল্লাবাড়ির সন্নিকটে বাশঝাড়ের পাশে থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে ।
ওই গ্রামের কফিল উদ্দিন জানান ,এলাকাবাসীর খবরে পুলিশ লাশ উদ্ধার করে ।
জয়দেবপুর থানার এসআই হারুনুর রশীদ জানান, লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে । কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে চলে যায় ।গাজীপুর মেট্রো থানা পুলিশ আইনগত পদক্ষেপ নিবে বলে তিনি জানান ।
এদিকে গাজীপুর মেট্রো থানা সুত্রে জানা যায়,হত্যায় জড়িত থাকার সন্দেহে হতভাগা নিহত লুনার মামী ও মামাতো ভাইকে গাজীপুর মহানগরের বাহাদুর পুর গ্রাম থেকে আটক করা হয়েছে ।
বাহাদুরপুর গ্রামের লোকজন জানান,নিহত লুনা তার মামীর সাথে বাহাদুরপুরে একই ভাড়া বাসায় বসবাস করতো। লুনার মায়ের মৃত্যুর পর লুনাকে লালন পালন করতো তার মামী ।নিহত লুনা ও তার মামীর বাড়ি লালমনিরহাট জেলায়।