শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের দায়ে ধর্ষকের যাবজ্জীবন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে শিশু ধর্ষণের দায়ে লাভলু (৪৮) নামে এক বাবুর্চিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
এছাড়াও সাজাপ্রাপ্ত ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে নির্যাতনের শিকার শিশুকে ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত লাভলু সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার বাসিন্দা।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৮ সালের ১০ মে বিকেলে লাভলু একই গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে এ কথা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায় ওই শিশুটিকে। এর সাত/আটদিন পর লাভলুর বাড়ির সামনে শিশুটি ফল কুড়োতে গেলে একইভাবে আবারও ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখান। প্রায় তিন মাস পর শিশুটি গর্ভধারণ করলে বিষয়টি টের পায় স্বজনরা। পরে শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় লাভলুর নামে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেয় পুলিশ। মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD