শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

আবরার হত্যার বিচারের দাবিতে ইবির শিক্ষার্থীদের খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
আবরার হত্যার বিচারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ

জার্মান-বাংলা ডেস্ক: বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুর ৩টা থেকে প্রায় আধা ঘন্টা অবরোধ করে তারা।

জানা যায়, আবরার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড়ে জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। এসময় তারা ‘শিক্ষা সন্ত্রাস এক সাথে চলে না, সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, আবরার হলো আমার ভাই, আবরার হত্যার বিচার চাই, আমার ভাই কবরে খুনি কেনো বাহিরে’ এসব সহ বুয়েট প্রশাসনকে ধিক্কার জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

এদিকে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ শিক্ষার্থীদের অবোরধে দফায়-দফায় বাধা দিয়ে ব্যার্থ হন। এসময় শিক্ষার্থীদের সাথে ওসির কথা কাটা-কাটির ঘটনা ঘটে। এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির আরিফ বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে অবরোধ বন্ধ করার চেষ্টা করেছি। রাস্তা ক্লিয়ার করার জন্য বারবার শিক্ষার্থীদের সাথে কথা বলেছি।

পরে সাড়ে ৩টার দিকে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধ তুলে নেয়। ২৪ ঘন্টার মধ্যে আবরার হত্যার বিচার করার আল্টিমেডাম দেয়। তা না করা হলে সারা দেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হুশিয়ারি দেন তারা।

এবিষয়ে সহকারী প্রক্টর ড. নাছির উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ শিক্ষার্থী রাস্তা অবরোধ করেছিল। পরে তারা অবরোধ তুলে নেয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD