শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

মডার্ণ আবারো কিশোরী ধর্ষণ মামলায় ৫ দিনের রিমান্ডে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার চাঞ্চলক্যকর তৃষা হত্যা মামলায় ১৪ বছর কারাভোগকারি মেহেদী হাসান মডার্ন এক স্কুলছাত্রীকে অপহরণ করে জোড়পুর্বক ধর্ষণের মামলায় ৫ দিনের রিমান্ডে। সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আটক মডার্নের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস আই নওশাদ আলী দশ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ওই ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মডার্ন শহরের খাঁ পাড়া মাতৃসদন এলাকার আজাদ আলীর ছেলে।

মেহেদী হাসান মডার্ণ ২০০২ সালে দেশ-বিদেশে আলোচিত চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্রী তৃষা হত্যা মামলার প্রধান আসামী ছিল। এ মামলায় বিচারিক আদালত তার মৃত্যুদন্ডাদেশ দেন। পরে আপীল বিভাগ সেই দন্ডাদেশ রহিত করে ১৪ বছর সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।
ধর্ষিত ছাত্রীটির মা ও পুলিশ জানায়, চলতি বছরের ‘গত ১১ই সেপ্টেম্বর ওই ছাত্রী গাইবান্ধা শহরের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মর্ডাণ ও তার সহযোগী সাব্বির হোসেন বাপ্পী জোড় করে তাকে মটরসাইকেলে তুলে শহরের অদূরে বোয়ালী বাজারে এক মোবাইল সার্ভিসিংয়ের দোকানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড় করে ধর্ষণ করে মডার্ন। এঘটনায় পরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়। গত শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থানার গোদারহাটস্থ ইসলাম প্লাজার সামনে অভিযান চালিয়ে পুলিশ মডার্নকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ গত শনিবার দুপুরে তাকে গাইবান্ধা থানায় নিয়ে আসে।
উল্লেখ্য,২০০২ সালের ১৭ই জুলাই গাইবান্ধা শহরের মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা তৃষা স্কুল থেকে বাড়ি ফেরার পথে মডার্ণসহ তিন বখাটে তাকে ধাওয়া করে। এসময় পুকুরে পড়ে তৃষা মারা যায়। এঘটনার মামলায় মডানসহ অভিযুক্তরা বিচারিক আদালতে মৃত্যুদন্ড প্রাপ্ত হলেও পরে আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তাদের ১৪ বছরের সশ্রম কারাদন্ড দেন। এই সাজাভোগ করে জেলহাজত হতে বের হয়ে আবারো একই ধরণের অপরাধে যুক্ত হন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD