শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ফুলছড়িতে বিদ্যালয়ের খেলা মাঠ বন্ধ করে মাসকালাই চাষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা ফুলছড়ি উপজেলার উদাখালী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার সহযোগিরা বিদ্যালয়ের খেলার মাঠ বন্ধ করে সেখানে মাসকালাইয়ের আবাদ করেছেন। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ বন্ধ হয়ে যাওয়ায় তাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী আনোয়ারা জানায়, শিক্ষকরা আমাদের খেলার মাঠে মাস কালাই চাষ করায় আমাদের খেলাধুলার অসুবিধা হচ্ছে। মাসকালাই চাষ করার সময় আমরা প্রধান শিক্ষককে অনুরোধ করেছিলাম, মাঠটা যেন বন্ধ করা না হয়। কিন্তু আমাদের কথা তিনি রাখেননি।

স্থানীয় অভিভাবক আনু মিয়া ও নওশা মিয়া জানান, খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ব্যাহত হচ্ছে। তারা বলেন, প্রধান শিক্ষকের যোগসাজসে খেলার মাঠে মাসকালাই চাষ করা হয়। বিদ্যালয়ের অফিস সহকারি (পিয়ন) আব্দুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমি স্যারকে গত বছরও বলেছি মাঠে আবাদ করা যাবে না। কিন্তু তিনি আমার কোন কথা শোনেননি।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রীদের এ্যাসেম্বিলির জায়গা রয়েছে। কাজেই তাদের অসুবিধার হওয়ার কথা নয়। তিনি আরও বলেন, আমি একক দায়িত্বে মাসকালাইয়ের চাষ করেনি। অন্যান্য শিক্ষকরাও জড়িত। এব্যাপারে জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেনের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি জানলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD