শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মহেশপুরে বিজিবি’র অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

শামীম খাঁন, মহেশপুর প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক পৃথক অভিযানে ইউপি মেম্বার ও বিপুল পরিমান মাদক সহ ২জনকে আটক করেছে।

বিজিবি সূত্রে প্রকাশ, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির টহল দল অভিযান চালিয়ে উপজেলার শ্যামকুড় মাঠের ভিতর থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের গডফাদার শ্যামকুড় গ্রামের শাখাওয়াতুল্লা শেখের ছেলে শ্যামকুড় ইউপি সদস্য বিশারত আলী বিশু (৪৫) কে ২পিচ ইয়াবা, ২টি সীম, ২টি মোবাইল এবং ১টি দেশীয় অস্ত্র, চাপাতিসহ আটক করে। ৫৮বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, ইউপি সদস্য বিশারত আলী বিশু দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারী সিন্ডিকেট পরিচালনা করে আসছে। সে বিভিন্ন সময়ে তার লোকজন দিয়ে বিজিবি টহলের উপর আক্রমন এবং সরকারী কাজে বাধা প্রদান করে। অন্যদিকে খোসালপুর বিওপি অভিযান চালিয়ে খোসালপুর কারবালার মাঠ থেকে ৯৬ বোতল ফেন্সিডিল আটক করে। এছাড়া যাদবপুর বিওপি কানাইডাংগা মাঠের ভিতর থেকে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। এবং শ্যামকুড় বিওপি অভিযান চালিয়ে শ্যামকুড় গ্রামের একটি বাঁশবাগানের ভিতর থেকে ঐ গ্রামের আতাউর রহমানের ছেলে সম্রাট হোসেন (২২) সহ ২৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD