শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

গাইবান্ধায় ব্যবসায়ীর মাথা বিহীন লাশ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের গুয়ারভিটা জলদির মোড় এলাকা সংলগ্ন লিচু বাগান থেকে আজ ৫ অক্টোবর শনিবার সকালে দুলামিয়া (৩৫) নামে মাথা বিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত দুলামিয়া ওই গ্রামের এমারত উল্লাহর ছেলে। দুলা মিয়া একজন কাঁচামাল ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, দুলা মিয়া শুক্রবার রাতে বাড়ির পার্শ্ববর্তী বিলে একাই মাছ ধরতে যায়। এরপর সে আর রাতে বাড়ি ফেরেনি। পরদিন সকালে বিলের পাশে লিচু বাগানে দুলামিয়ার মাথা বিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শরীরের গঠন ও পড়নের কাপড় দেখে পরিবার স্থানীয়রা নিশ্চিত হয় যে লাশটি ব্যবসায়ী দুলু মিয়ার। তবে এখনো মরদেহটি পাওয়া গেলেও মাথাটি উদ্ধার করা সম্ভব হয়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো: শাহরিয়ার সাংবাদিকদের জানান, গুয়ারভিটা গ্রামে বিলের পাশে একটি লিচু বাগানে দুলা মিয়ার মাথাবিহীন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD