শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বাংলাদেশে ‘নারীর ক্ষমতায়ন’ ও শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ফাতেমা রহমান রুমা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে নারী সমাজের অগ্রসরতায় বিস্ময়কর সফলতা অর্জনের ফলে বাংলাদেশ আজ ‘নারীর ক্ষমতায়নে’ বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হয়েছে। তিনি নারীর ক্ষমতায়নে এবং নারীর যথাযথ মূল্যায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অতীতের কোনো সরকার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ও গণতন্ত্রের ধারাবাহিক ইতিহাসে নারীর ক্ষমতায়নে এবং নারীর মূল্যায়নে এমন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছেন নারীর ক্ষমতায়নে নতুন নতুন পদক্ষেপ নিয়েছেন। প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে তিনি স্থানীয় সরকার নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়িয়েছেন। এর পরেরবার কেবিনেট এবং একসময় স্পিকার হিসেবে নারীর যোগ্যতার প্রমাণ তুলে ধরলেন।
তিনি তাঁর নানামুখী কর্মকাণ্ড দিয়ে ইতোমধ্যে নিজেকে বলিষ্ঠ ও অপ্রতিদ্বন্দ্ব্বী নেতা হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। তাঁর বিপুল বর্ণাঢ্য কর্মময় জীবনে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন, জনসাধারণের জীবনের মানোন্নয়ন, পরিবেশ বিপর্যয় রক্ষা, নারীর ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা, পার্বত্য শান্তিচুক্তি, জাতিসংঘে বিশ্বশান্তির মডেল উপস্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে যেসব অনন্য অবদান রেখেছেন তার জন্য দেশে-বিদেশে বহু প্রতিষ্ঠান তাঁকে পদক, সম্মাননা, উপাধিতে ভূষিত করেছে। নিজে সম্মানিত হওয়ার পাশাপাশি এসব পদক ও পুরস্কার অর্জনের ভেতর দিয়ে দেশকেও তিনি সম্মানিত করছেন। বর্তমান সরকার শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে শিক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের অগ্রগতি চোখে পড়ার মতো। এখন প্রায় শতভাগ মেয়েই এখন স্কুলে যাচ্ছে। মেয়েদের জন্য বিদ্যালয়ে যে পরিবেশ থাকা দরকার, সরকার তা নিশ্চিত করেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় ৬০ ভাগ নারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ প্রথম স্থানে অবস্থান করছে।
অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামো নির্মাণ, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন, ধর্মনিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কারণে বর্তমান সরকারের প্রতি মানুষের সমর্থন বেড়েছে। এ পর্যন্ত কোনো হামলা-হুমকি ও বাধা তাঁকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। অকুতোভয় সাহসী জননন্দিত শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। তাঁর রাজনৈতিক ভূমিকার কারণেই বাংলাদেশ আজ বিশ্বপরিসরে নতুন মর্যাদায় অভিষিক্ত।
নারীর কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। কর্মজীবী নারীদের সন্তানের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের পাশাপাশি দুঃস্থ নারীদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেছে। রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অংশগ্রহণের মান হিসেবে বিশ্বের মধ্যে বাংলাদেশের স্থান ষষ্ঠ। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা নারী উন্নয়নে আমাদের ভূয়সী প্রশংসা করছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০১৬’ অনুযায়ী ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭২তম। নারী উন্নয়নের ক্ষেত্রে সাম্প্রতিক মাইলফলকসমূহ যেমন— বেইজিং ডিক্লারেশন, প্লাটফর্ম ফর অ্যাকশন ও এজেন্ডা ২০৩০সহ জাতিসংঘের ‘ফ্রেমওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ দ্যা নিউ আরবান এজেন্ডা’র আওতাভুক্ত ‘প্যারিস এগ্রিমেন্ট’ এবং উদ্বাস্তু ও অভিবাসী বিষয়ক নিউইয়র্ক ডিক্লারেশনের পূর্ণাঙ্গ, কার্যকর ও দ্রুত বাস্তবায়নে জন্য কাজ করছে সরকার।
নারীরা মেধা-মননে এগিয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে নিজেদের দক্ষতা প্রমাণ করছে। জয় করছে পর্বতমালা। পুরুষের পাশাপাশি সব ধরনের খেলায় আজকের নারীরা তাদের দক্ষতা দেখাচ্ছে এবং অন্য প্রতিবেশী দেশগুলো থেকে নারীর ক্ষমতায়নে এগিয়ে আছে বাংলাদেশ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশা করা যাচ্ছে। তাই বাংলাদেশের সকল নারীকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে সকল অশুভ শক্তির মোকাবিলা করতে হবে। বাংলাদেশে নারী নেতৃত্বের অগ্রযাত্রা আরো সুদৃঢ় হোক এই প্রত্যাশায় আজ এখানেই সমাপ্ত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD