এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে হাস নামা নিয়ে ঝগড়া হওয়ায় মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার মাধাইনগড় ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামে মৃত নইমুদ্দির ছেলে মোহাম্মাদ শেখের পুকুরে হাস নামা নিয়ে একই গ্রামের বোন জামাই রবিউল সরদারের পরিবারের লোকজনের সাথে ঝগড়া হয়। পরে উভয়পক্ষের বাক বিতন্ডার এক পর্যায়ে ভাগ্নে জাব্বার আলী (১৬) মাথায় মামা মোহাম্মদ শেখ লাঠি দিয়ে আঘাত করে।স্থানীয়রা আহত অবস্থায় জাব্বার আলীকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলার সদর হাসাপাতালে নিলে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভাগ্নে জব্বার আলী বিকালে মারা যায়।
তাড়াশ থানা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।