শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন: আটক ১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০১৯
গৃহশিক্ষক আমিনুল ইসলাম

এইচ এম আলমগীর,সিরাজগঞ্জ প্রতিনিধি:মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় সিরাজগঞ্জের কাজিপুরে আব্দুর রউফ আবু সাঈদ (৪৫) নামের এক বাবা খুন হয়েছেন। বুধবার সন্ধ্যায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবু সাইদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের কোরবান আলী মন্ডলের ছেলে।

পুলিশ রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর সাবেক গৃহশিক্ষক আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। তার বাড়ি কাজিপুর উপজেলা সদরের আলমপুর গ্রামে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান জানান, আবু সাঈদের মেয়ে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই ছাত্রী যখন ইন্টারমিডিয়েটে পড়তেন আমিনুল ইসলাম তখন তার গৃহশিক্ষক ছিলেন। কয়েক মাস ধরে কলেজ যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতেন তিনি। বিষয়টি নিয়ে তাকে বেশ কয়েকবার সতর্ক করেছে মেয়েটির স্বজনরা। বুধবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ও তার কয়েকজন ছাত্র মিলে পথ আগলে তাকে উত্যক্ত করে। খবর পেয়ে মেয়েটির বাবা আবু সাঈদ গিয়ে প্রতিবাদ করেন।

এ সময় আমিনুল দলবল নিয়ে তাকে মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনার মেয়েটির চাচা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। আমিনুলকে রাতে আটক করা হয়েছে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD