শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নওগাঁয় নয় মাসে এক স্কুলে ২৪ বাল্যবিয়ে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: নওগাঁয় কোনভাবেই বন্ধ হচ্ছে না বাল্যবিয়ে। দিন যতই যাচ্ছে ততই বাল্যবিয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এর কারণ হিসেবে প্রশাসনের নজরদারীকে দায়ী করছেন। আবার ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিয়ের কঠোর শাস্তি না দেওয়ার বিষয়টিকে দোষারোপ করছেন সচেতন মহল। এছাড়াও বেশি বেশি করে সচেতনতামূলক কর্মকান্ডই পারে বাল্যবিয়ে রোধ করতে এমনটাই ধারনা সাধারন মানুষদের। তবে এ উপজেলায় পুরো জেলায় একই চিত্র। শুধু কি তাই চলতি বছরে মধুপুর উচ্চ বিদ্যালয় থেকে ২৪জন মেয়ের বাল্যবিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

জানা গেছে, রাণীনগর উপজেলার বাল্যবিয়ে খ্যাত এলাকা হিসেবে পরিচিত কালিগ্রাম ইউনিয়নের মধুপুর, ছাতারদীঘি, ছাতাপুকুর, অলংকারদীঘি, ভেটিগ্রাম ও পারইল ইউনিয়নের পারইল, বিশিয়াসহ এর আশেপাশের গ্রামগুলো। প্রতি সপ্তাহে এই এলাকার গ্রামগুলোতে বাল্যবিয়ে দেওয়ার ঘটনা ঘটছেই। সম্প্রতি ছাতারদীঘি, ছাতারপুকুর ও মধুপুর গ্রামে ৪টি বাল্যবিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। যেসব বাল্যবিয়ে দেওয়ার ঘটনা প্রশাসন জানতে পারে সেগুলোতে গিয়ে বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে এনে অর্থ জরিমানা না হয় জেল প্রদান করেন। কিন্তু এই রকমের শাস্তি অভিযুক্তদের কাছে কিছুই নয়। সম্প্রতি একই দিনে ছাতারপুকুর ও ছাতারদিঘী গ্রামে বাল্যবিয়ে হচ্ছে খরব দিলে নির্বাহী কর্মকর্তা একটি বিয়ে থেকে কাজী ও মেয়ের দুই মামাকে এনে অর্থদন্ড করে। পরদিনই ওই মেয়েকে পাশ্ববর্তি আদমদীঘি উপজেলাতে নিয়ে গিয়ে অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে দেওয়া হয়। উপজেলার ছাতারপুকুর গ্রামের দুলালের জনৈক মেয়েটি ভেটি মাদ্রাসার ৯ শ্রেণির শিক্ষার্থী। অপর বিয়েতে নির্বাহী কর্মকর্তা না গিয়ে দুইজন পুলিশ সদস্যকে পাঠালে তারা সেখান থেকে কিছু অর্থ নিয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করেই চলে আসেন। এতে করে একই জায়গায় প্রশাসনের দ্বিমুখি ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এই এলাকাগুলোতে কোন ভাবেই কমছে না বাল্যবিয়ে দেওয়ার ঘটনা। উপজেলার সচেতন মহল মনে করছেন শুধু বাল্যবিয়ের সময়ই নয় বিয়ের পরও যদি বর ও কনের পক্ষকে শাস্তির আওতায় নিয়ে আসা যায় তাহলে বাল্যবিয়ে অনেকটাই কমে যাবে। এছাড়াও উপজেলার যেসব চিহ্নিত কাজিরা অর্থের লোভে নকল কাগজপত্র তৈরি করে বাল্যবিয়ে সম্পাদন করে আসছে তাদেরকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও বাল্য বিয়ের ক্ষেত্রে সৎ মনোভাব নিয়ে কাজ করতে হবে তবেই এই সমস্যা থেকে উত্তোরন পাওয়া সম্ভব। এছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠনকে বাল্যবিয়ে রোধে সচেতনমূলক কর্মকান্ড পরিচালনা করা দরকার। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এই বিষয়ে মুখ্য ভুমিকা পালন করতে পারে।

রাণীনগর সরকারি শের-এ বাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখখার হোসেন খাঁন পথিক বলেন, যতই দিন যাচ্ছে উপজেলাতে বাল্যবিয়ে দেওয়ার ঘটনা ততই বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় প্রশাসেনর চেয়ারম্যান ও সদস্যদের উদাসীনতায় এই ঘটনাগুলো বেশি বৃদ্ধি হচ্ছে। কারণ বিয়ে রেজিস্ট্রি করার সময় বয়স প্রমাণের জন্য অবশ্যই ইউনিয়ন পরিষদের সদনপত্র প্রয়োজন হয়। তারা কিভাবে একটি মেয়ের বিয়ের বয়স না হলেও জন্মসনদ প্রদান করে। এই বাল্যবিয়ে রোধ করার ক্ষেত্রে তাদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি প্রশাসনকে আরো কঠোর হতে হবে। শুধু অর্থদন্ডই নয় বেশি বেশি করে সশ্রম কারাদন্ড প্রদান করতে হবে যেন আশেপাশের মানুষরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সর্বোপরি প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষদের বাল্যবিয়ে সম্পর্কে সচেতন করতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে বাল্যবিয়ে রোধে পজেটিভ ভুমিকা পালন করতে হবে। মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর বলেন, চলতি বছরে তার বিদ্যালয় থেকে ১০ম শ্রেণির ১০জন, ৯ম শ্রেণির ৮জন, ৮ম শ্রেণির ৩জন ও ৭ম শ্রেণির ৩জন মেয়ের বাল্যবিয়ে দেওয়া হয়েছে। এই এলাকায় কোন ভাবেই বাল্যবিয়েকে রোধ করা যাচ্ছে না। যদি প্রশাসন বাল্যবিয়ের দায়ে সর্বোচ্চ শাস্তি হিসেবে দীর্ঘমেয়াদী জেল দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে তা দেখে হয়তোবা অনেকেই সর্তক হবেন। এছাড়াও বাল্যবিয়ে প্রবণ এলাকাগুলোতে বেশি বেশি করে বাল্যবিয়ের ক্ষতিকর দিক ও শাস্তি সম্পর্কে সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করতে হবে। এই ভাইরাস থেকে উত্তরনের একমাত্র উপায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, বাল্যবিয়ে রোধে আমি সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। যখই বাল্যবিয়ের খবর পাই তখনই ছুটে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসছি। প্রশাসনের একার পক্ষে বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। সমাজের সবাইকে নিজ নিজ জায়গা থেকে বাল্যবিয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে হবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। তবে প্রশাসন বাল্যবিয়ে রোধে কঠোর অবস্থানে রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD