হাবিবুর রহমান, গাজীপুর : ২৮ সেপ্টেম্বর দুপুরে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প সদস্যরা গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকা হতে মোশাররফ হোসেন(৩৫) নামে এক যুবককে আটক করেছে । আটককৃতের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ রয়েছে ।
ওই ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ২৭সেপ্টেম্বর বিকেলে এক মেয়েকে (১২)কে জামা-কাপড় কিনে দেয়ার কথা বলে ফুসলিয়ে মহানগরের পশ্চিম চতর এলাকায় ময়নাদ্বীপ ঝোপের ভেতর নিয়ে ধর্ষণ করে।ভিকটিমের পিতার অভিযোগের প্রেক্ষিতে আসামী মোশাররফ হোসেনকে আটক করা হয়েছে বলে তিনি আরো জানান ।