শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

“মুনাফার লোভে প্রকৃতি বিনাশী কাজের জন্য পরিবেশ বিপর্যয় ঘটছে”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
বিজ্ঞান আন্দোলন মঞ্চ আয়োজিত ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, দূষণ ও পরিবেশ বিপর্যয় - আঞ্চলিক ও জাতীয় ক্ষেত্রে প্রভাব ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা

জার্মান-বাংলা ডেস্ক:বিজ্ঞান আন্দোলন মঞ্চ আয়োজিত ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, দূষণ ও পরিবেশ বিপর্যয় – আঞ্চলিক ও জাতীয় ক্ষেত্রে প্রভাব ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বয়ক ইমরান হাবিব রুমন এর সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা করেন অধ্যাপক আনু মুহাম্মদ, ভারতের অধ্যাপক শুভাশিস মুখোপধ্যায়, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, ভারতের ডাঃ ভাসুদেব কুরু প্রসাদ, নেপালের তিলকরাজ ভান্ডারী, শ্রীলংকার শানিকা হাসিনি সিলভা। সভা পরিচালনা করেন প্রকৌশলী সুব্রত সরকার।

আলোচনা সভায় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার একদিকে পরিবেশ বিপর্যয়ের কথা বলে আন্তর্জাতিক মহলের সহযোগিতা নিচ্ছে অন্যদিকে দেশের অভ্যন্তরে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নামে সুন্দরবন বিনাশী তৎপরতা চালাচ্ছে। বিশ্বব্যাপী যে দেশগুলো পরিবেশ বিপর্যয় ঘটায় তারাই আবার সহযোগিতার নামে ত্রাণ তৎপরতা চালায়। এদের মুনাফালোভী তৎপরতার কারণে মাটি, বায়ু, পানি, বাতাস এবং মানুষের ভবিষ্যৎ আজ হুমকীর কবলে।

ভারতের সাইন্স কমিউনিকেটরস ফোরামের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শুভাশিস মুখোপাধ্যায় বলেন, একদিকে বিশ্বের উষ্ণতা বৃদ্ধির বিপদের কথা বলে দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে এরা ব্যবসার নতুন নতুন ক্ষেত্র তৈরি করছে। এই অপতৎপরতার বিরুদ্ধে যুক্তির লড়াই পরিচালনা করা দরকার।

বাসদ নেতা রাজেকুজ্জামান রতন বলেন, মুনাফা শিকারীদের কাছে সব কিছুই পণ্য হয়ে গেছে। নদী, পানি, কৃষি, বন, সমুদ্র সব কিছুই তাদের লুটপাটের ক্ষেত্র। প্রকৃতি ও পরিবেশ রক্ষার আন্দোলনকে শোষণ লুণ্ঠন প্রতিরোধের আন্দোলনে পরিণত করার তিনি আহ্বান জানান।

নেপালের তিলকরাজ ভান্ডারি বলেন, নেপালের হিমালয় থেকে তরাই সর্বত্র আজ পরিবেশ বিপর্যয়ের থাবা বিস্তৃত। প্রাকৃতিক দুর্যোগের সাথে মানুষের লোভ মিলে বিশ্ব আজ বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে।
শ্রীলংকার শানিকা হাসিনি সিলভা বলেন, সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি শ্রীলংকার জন্য হুমকী হয়ে দাঁড়িয়েছে। শ্রীলংকার কৃষি পরিবেশ ধ্বংস হলে পুঁজিপতিদের কিছু হবে না বরং উদ্ধাস্তু হয়ে পড়বেন দেশের মানুষ।
সভাপতির বক্তব্যে ইমরান হাবিব রুমন প্রকৃতি ও পরিবেশ রক্ষার আন্দোলনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বুদ্ধিবৃত্তিক ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD