হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি : ২৬ সেপ্টেম্বর দুপুরে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প সদস্যরা মহানগরের ভাওরাইদ এলাকা থেকে এক অভিযানে দুই মাদক বিক্রেতাকে আটক করে ।
আটককৃতরা হলো ওই এলাকার দুলাল হোসেন (৩৫)ও জাহিদ হাসান সুমন। তাদের নিকট থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ তের হাজার টাকা ও ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।ধৃতরা গাজীপুর জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে আসতেছিল।
অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন ।