শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

রোহিঙ্গাদের সহায়তায় ১২৭ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট : মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও ১২৭ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ২৫ সেপ্টেম্বর, বুধবার, এক বার্তায় এ ঘোষণা দেন।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আর্ল রবার্ট মিলার বলেন- ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র আরও ১২৭ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় প্রায় ১০৬৬ কোটি ৮০ লক্ষ টাকার নতুন তহবিল সহায়তার ঘোষণা দিয়েছে, এর মধ্যে ৭৪৭ কোটি ৬০ লক্ষ টাকারও বেশি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং এ অঞ্চলের স্থানীয় বাংলাদেশী জনগণের সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হবে।

২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে, নতুন তহবিলসহ যুক্তরাষ্ট্র সরকারের মোট অবদান প্রায় ৫৬১৯ কোটি ৬০ লক্ষ টাকা, যার মধ্যে প্রায় ৪৬৪৫ কোটি ২০ লক্ষ টাকা বাংলাদেশের অভ্যন্তরীণ কার্যক্রমে ব্যয় হয়েছে।

রাষ্ট্রদূত মিলার এই কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর অবদানকে স্বীকৃতি জানিয়েছেন, যাদের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার শরণার্থী এবং বাংলাদেশী জনগোষ্ঠীর প্রয়োজনীয় এই সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছে। তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে সহানুভূতির সাথে এই সঙ্কটে এগিয়ে আসার জন্য সাধুবাদ জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD