শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

আগামীকাল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর ৫ম কেন্দ্রীয় সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণ বন্ধ, শিক্ষা গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় আগামীকাল ২৫ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, সকাল ১১টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ৫ম কেন্দ্রীয় সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন করবেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডা. সামছুল আলম মিলনের শ্রদ্ধেয় মা সেলিনা আক্তার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া, ফিলিপাইনের ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

উদ্বোধন শেষে সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীদের একটি সুসজ্জিত র‌্যালী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ঢা.বি. মসজিদ গেট দিয়ে বের হয়ে শাহবাগ মোড়, কাঁটাবন মোড়, বাটা সিগন্যাল, সায়েন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে।
এরপর বিকাল সাড়ে ৩টায় টিএসসি’র রাজু ভাস্কর্য চত্ত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অষ্টাদশ কেন্দ্রীয় কমিটি পরিচয় করিয়ে দেয়া হবে। এরপর অনুষ্ঠিত হবে বটতলার নাটক ‘জতুগৃহ’ এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি ইমরান হাবিব রুমন ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স এক বিবৃতিতে আগামীকালের সম্মেলনে ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীসহ সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD