শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঝালকাঠিতে হত্যা মামলায় ২ জনের ফাঁসি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে গৃহবধূ আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জনের মৃত্যুদন্ড, ৩ জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস প্রদান করেছে আদালত।
সোমবার ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ. মোঃ তোফায়েল হাসান এ রায় দেন। এসময় আদালতে খালস প্রাপ্ত আসামী গিয়াস উদ্দিন পলাতক থাকলেও অপর আসামীরা উপস্থিত ছিল।
আদেশে আসামী খায়রুল হাসান ওরফে শেখ হাসান এবং পিলটন ওরফে পিন্টুকে মৃত্যুদন্ড ২০ হাজার টাকা জরিমানা, অপর আসামী রিপন, ছালাম ও শাহাদাৎকে যাবজ্জীবন ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। মামলায় ১৫ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেছে।

মামলা সূত্রে জানাযায়, গত ১৭ মে ২০০২ সনে আসামীরা রাতে ধারালো অস্ত্র নিয়ে রাজপাশা গ্রামের মকবুল সিকদারের বাড়িতে প্রবেশ করে এলোপাতালি ভাবে কুপিয়ে ২ জনকে আহত করে। আহতদের ডাক চিৎকারে পাশের ঘরের আনোয়ারা বেগম ঘর থেকে বের হলে ডাকাতদের চিনে ফেলে। এ কারনে আনোয়ারা বেগমকে হত্যার উদ্দেশ্যেই আসামীরা ঘটনার দিন তার বাড়িতে প্রবেশ করে। এসময়ও আনোয়ারার ছেলে লিটন সিকদারকে কুপিয়ে জখম করে তার মা আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় সিআইডি পরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে ঝালকাঠি থানায় গত ১৪ অক্টোবর ২০০৩ তারিখ এজাহার দায়ের করেন। এরপর সিআইডি পরিদর্শক আশরাফ আলী তদন্ত শেষে ২১ নভেম্বর ২০০৪ তারিখ আসামীদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। গত ২ অক্টোবর ২০০৫ তারিখ এ মামলায় আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ১৪ বছর পর চাঞ্চল্যকর এ মামলায় আদালতের বিচারক গতকাল এ রায় প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD