আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি:শার্শার রাড়ীপুকুর ময়না বটতলা মোড় থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ রাজু (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।আটক রাজু উপজেলার চালিতাবাড়ীয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,একজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে চালিতাবাড়ীয়া থেকে বাগআঁচড়ায় বিক্রির জন্য আসছে ।এ সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ রাজুকে আটক করা হয় এবং তার হাতে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রেরইনচার্জ (ওসি) সুকদেব রায় আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।