শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গাইবান্ধায় মুকুলের সুবাস ছড়িয়ে অসময়ে গাছে দুলছে আম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
মুকুলের সুবাস ছড়িয়ে অসময়ে গাছে দুলছে আম

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাহারভিটা গ্রামের গৃহিনী জাহানারা বেগম । নিজেদের প্রয়োজনে বাড়ীর চার পাশে এক বিঘা জমিতে আপেল কুল, দেশি কুল, কাঠাল, মালটা, বিভিন্ন জাতের লেবু, নারিকেল, পেয়ারা, কয়েকটি জাতের আমের গাছ লাগান । বাজারের ফরমালিনের থাবা থেকে বাঁচতে ৫ বছর আগে একটি বারোমাসি আমের গাছ লাগান । বছর যেতে না যেতেই আম ধরতে শুরু করে ।

জাহানারা বেগম জানান, বারোমাসি আমের গাছে বছর সারা বছর আম থাকে । প্রতিটি আমের ওজন ২৫০ থেকে ৫০০ গ্রাম হয় । খেতেও অনেক সুস্বাদু । আম শেষ হতে না হতেই আবার আমের মুকুল আসে এভাবে সারা বছর আম থেকে যায় গাছে । অসময়ে আমের মুকুল ও ফল দেখে অনেকেই এই আমের চাষ করতে আগ্রহ পোষন করেছেন । এমনই এক যুবক একরামুল হক জানান, আমরা বাজার থেকে ফল কিনতে গেলে ফরমালিনের ভয় থেকেই যায় । তাই বানিজ্যিক ভাবে এই আমের চাষ করলে আয় কমা সম্ভব ।

গাছাবাড়ী গ্রামের কৃষক ছাইদুর রহমান জানান, বারোমাসি আমের গাছ লাগানোর অনেক ইচ্ছা আগে তবে চারা না পাওয়ায় রাগাতে পারছি না । সরকারি ভাবে যদি আমের চারা দিতো তাহলে আমরা লাগাতে পরতাম । কারন ভাল জাতের বারোমাসি আমের কাটিং চারার দাম ৩ শ থেকে এক হাজার টাকা ।

সাঘাটা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী জানান, ফরমালিনের হাত থেকে বাচঁতে বারোমাসি ফল চাষ করা একান্ত জরুরী । আমরা কৃষকদের মাঝে বারোমাসী বিভিন্ন ফলের চারা বিতরণে চেষ্টা করবো ।

কৃষি গবেষক মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, বারোমাসি আমের চারা উৎপাদন করতে সরকারে কৃষি ও ফলজ বিভাগ এগিয়ে আসা দরকার । বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে কৃষকে কাটিং শেখানো এবং কাটিংকৃত চারা কিভাবে রোপন করতে হয় তা হাতে কলমে শেখালেই কৃষকের ফলের চারা সংকট দুর করা সম্ভব ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD