শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

মালশিরার আদিবাসি পাড়ার জাল দলিলের কে এই হোতা ?

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মালশিরা আদিবাসি পাড়ার জাল দলিলের মূল হোতা নওগাঁ জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের আবুল ইয়াকুব ওরফে বাঁকি। তার বিরুদ্ধে মালশিরার আদিবাসিদের সম্প্রতি জাল দলিল, ভাগ বাটোয়ারার নাম করে টাকা আত্মসাৎ, মহুরী হয়ে নিজেকে উকিল প্রচার করা সহ নানা ধরনের অপরাধ কর্মকান্ডের অভিযোগ উঠেছে দালাল ইয়াকুবের বিরুদ্ধে। এসব কারনে চৌবাড়িয়াতে আতংকের আরেক নাম দালাল বাঁকি বলে তাকে সবাই জানে?এদিকে প্রাপ্ত সংবাদে জানা গেছে চৌবাড়িয়া মালশিরা আদিবাসিদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি, ভুল ভাল বুঝিয়ে, তাদের জমি জাল দলিল করা আবার সেই দলিল দেখিয়ে অন্য ব্যক্তিদের কাছে বিক্রি করে প্রচুর অর্থ সম্পদ গড়েছেন ইয়াকুব। অবৈধ ভাবে টাকা উপার্জন করে শহরে আলিশান বাড়িও কিনেছেন স্থানীয় মতামতে তা জানা গেছে। ভুক্তভোগী আদিবাসিরা বলেন আমরা ইয়াকুবের বিরুদ্ধে রাজশাহী জেলা প্রশাসক,অপরাধ প্রতিরোধ সামাজিক সংগঠন ও মানবাধিকার সংগঠন প্রধানের কাছেও লিখিত অভিযোগ দিয়েছি। এছাড়া সরকার প্রধান,দূর্নীতি দমন কমিশন দুদক সহ প্রশাসনের উচ্চ মহলের কাছে জরুরী ভাবে সঠিক তদন্তের মাধ্যম তাদের বিরুদ্ধে বিচারের দাবী তুলেছেন ভুক্তভোগি হরি মুরমু। তিনি বলেন আমার ঘর বাড়িটাও হামিদুরের নামে দিয়েছে ইয়াকুব কোথাই যাবো, কোথাই থাকবো ছয়টা ছেলে মেয়ে নিয়ে এ সব কথা হরি মুরমু সংবাদ কর্মীকে বলেন। স্থানীয় ভাবে আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মেম্বার আলাউদ্দিন,ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম তাদের কাছে জানতে চাইলে জার্মান বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন মালশিরা আদিবাসি পাড়াতে জমি জাল দলিল করা হয়েছে, আবার গোপনে গোপনে সে সমস্ত জমি অল্প দামে বিক্রিও করা হচ্ছে, এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কোন কিছু হয়নি। জাল দলিলের খবর জার্মান বাংলা নিউজ টোয়েন্টিফোর সহ দৈনিক জাতীয় অর্থনীতিতে খবর প্রকাশ হলে এলাকায় ব্যাপক তোলপাড় ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী আদিবাসি নারী বলেন আমাদের বাবা মারা যাওয়ার পর সকল ভাই বোনদের নামে ভাগ বাটোয়ারার নাম করে এক লক্ষ টাকাও নিয়েছে, আবার জমিও নিয়েছে ইয়াকুব। আমরা অসহায় হওয়ায় ইয়াকুব বাঁকির বিরুদ্ধে কোন কিছু করতে পারছিনা? সোনামনি নামে আরেক নারী বলেন বর্তমানে আমাদেরকে দালাল ইয়াকুব নিয়মিত বিভিন্ন ভাবে ভয় ভীতি দিয়ে যাচ্ছে তাই ইয়াকুবের বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের সভাপতি (এমপি) ওমর ফারুক চৌধুরীর কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।এদিকে আদিবাসিদের নেতা তানোর উপজেলা সভাপতি ও মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিল মার্ডি বলেন জরুরী ভাবে দূর্নীতি দমন কমিশন (দুদকের) কাছে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD