শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

ভোমরা স্থল বন্দরে কর্তৃপক্ষের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
ভোমরাস্থল বন্দরে শ্রমিক সরবরাহ সংকটে পণ্য খালাস ও অন্যান্য বিষয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রতিবাদে ব্যবসায়ীরা মাননববন্ধন করেছেন।

হাসান শাহরিয়া রিপন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:রোববার দুপুরে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরে শ্রমিক সরবরাহ সংকটে পণ্য খালাস ও অন্যান্য বিষয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রতিবাদে ব্যবসায়ীরা মাননববন্ধন করেছেন।

উক্ত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন বন্দর কর্তৃপক্ষের সাথে সাক্ষরিত চুক্তি মোতাবেক ভারতীয় আমদানি পণ্য খালাসে শ্রমিক সরবরাহের কথা। এজন্য টন প্রতি প্রায় ৫৫ টাকা গ্রহন করা হলেও চাহিদা অনুযায়ী শ্রমিক সরবরাহ করা হচ্ছে না। তারা জানান প্রতিদিন গড়ে ৪০০ ট্রাক থেকে এই হিসাবে আদায়কৃত প্রায় ৬ লাখ টাকা নিয়ে দুর্নীতি হচ্ছ্। এই সব অভিযোগ করে তারা আরও বলেন কর্তৃপক্ষ শ্রমিক সরবরাহ করতে না পারায় নিরুপায় হয়ে ব্যবসায়ীরা গাড়ি প্রতি বাড়তি দুই হাজার টাকা ব্যয় করে শ্রমিক জনবল কিনছেন। মানববন্ধনে তারা আরও বলেন ভারতীয পণ্যবাহী গাড়ি বন্দরে প্রবেশ করে সন্ধ্যার পরই ফিরে গেলেও প্রতিটি ট্রাক থেকে আদায় করা হচ্ছে নাইট চার্জ। এতে ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছে। অন্যদিকে প্রতিবছর ৫ শতাংশ ট্যারিফ বৃদ্ধিরও প্রতিবাদ করেন তারা।

বক্তারা আরও বলেন শ্রমিক নিয়োগে দুইবার টাকা দেওয়া , রাত্রি যাপন না করলেও নাইট চার্জ এবং ট্যারিফ বৃদ্ধি বন্ধ না করা হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি আরাফাত হোসেনের সভাপতিত্বে দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান মিঠু, সিঅ্যান্ড এফ অ্যাসোসিয়শন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, আবু মুসা, রামকৃষ্ণ চক্রবর্তী , মনিরুল ইসলাম মিনি, মিজানুর রহমান, পরিতোষ ঘোষ প্রমূখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD