শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

সার্জেন্ট অনিমেষের দৌরত্বে অতিষ্ট সাতক্ষীরাবাসী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
সার্জেন্ট অনিমেষ

হাসান শাহারিয়া রিপন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:শুক্রবার সন্ধ্যায় সদ্য প্রয়াত জন গন নন্দিত শিল্পী এম এ জলিল এর নাগরিক শোকসভার প্রচারের মাইকটি সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকায় পৌছাইলে সাতক্ষীরার বিতর্কিত সাজেন্ট অনিমেষ বাধা দিয়ে এবং নাগরিক শোকসভা আয়োজক কমিটির আহবায়ক ও তালা-কলারোয়া-১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ র সাথে তর্কে জড়িয়ে আবারো
আলোচনায় এসেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য প্রয়াত সাতক্ষীরার বিশিষ্ট চিত্রশিল্পী এম এ জলিল এর নাগরিক শোকসভা উপলক্ষ্যে ইজিবাইকে প্রচার করা হচ্ছিল। প্রচারগাড়ীটি আমতলা মোড় এলাকায় পৌছালে সার্জেন্ট অনিমেষ প্রচার বন্ধ করতে বলেন এবং প্রচারম্যানকে গ্রেফতার করতে উদ্যাত হন। এখবর শুনে তালা-কলারোয়া-১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় সাংসদ সার্জেন্ট অনিমেষের কাছে জানতে চান ‘ মসজিদের আযান, মিলাদ মাহফিল, মৃত ব্যক্তির প্রচার ও নাগরিক শোকসভা করতেও আপনাদের অনুমতি লাগবে। সে সময় সার্জেন্ট অনিমেষ বলেন শহরে কোন প্রচার করা যাবে না। এসপি স্যারের নির্দেশ রয়েছে। তবে এসপি সাহেবের কোন নির্দেশা সমন্বলিত কোন প্রমান সার্জেন্ট অনিমেষ দেখাতে পারেননি। এঘটনায় সাতক্ষীরার সচেতন মহলে তীব্রক্ষোভের সঞ্চার হয়েছে। সাতক্ষীরার বিশিষ্ট শিল্পী’র শোকসভার প্রচারে বাধাদেওয়া ওই সার্জেন্ট অনিমেষ দ্রুত অপসারণের দাবিতে ফুঁসে উঠেছেন তারা।

এদিকে সার্জেন্ট অনিমেষের এধরনের কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ সাতক্ষীরার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তারা জানান, নাগরিক শোকসভা শেষ হলে ওই বিতর্কিত সার্জেন্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্মসূচি গ্রহণ করা হবে।
অন্যদিকে, উৎকোচ/ঘুষ না পেলে মানুষকে বিভিন্ন রকমের হয়রানিসহ একাধিক অভিযোগের কারণে সার্জেন্ট অনিমেষ সাতক্ষীরাবাসীর কাছে বিতর্কিত হয়ে পড়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD