শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

জুনদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
সংবাদ সম্মেলনে ওই বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির চিত্র তুলে ধরে ম্যানেজিং কমিটির সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন শাহ আলম সরকার

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীর জুনদহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আওরঙ্গজেব ও প্রধান শিক্ষক কামরুল আহসান সোহেল-এর বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে ওই বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির চিত্র তুলে ধরে ম্যানেজিং কমিটির সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন শাহ আলম সরকার, রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, আনারুল ইসলাম, সৈয়দ হোসেন মোহাম্মাদ মোস্তফা মিলন, মাহাবুবর রহমান, স্থানীয় অভিভাবক ও সুধীজনের পক্ষে আলহাজ আঃ সামাদ (ভোলা মাষ্টার), মাহাতাব উদ্দিন, আঃ সাত্তার, আলহাজ আঃ মান্নান (মন্টু মাষ্টার), আঃ রশিদ, সাদেকুর রহমান শিমুল, গাজিউর রহমান ও প্রদীপ চন্দ্র প্রমূখ। এর পূর্বে বিদ্যালয়ের অনিয়ম-দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্ত অনুষ্ঠানে অভিযুক্ত সভাপতি ও প্রধান শিক্ষক গা ঢাকা দেওয়ায় উপস্থিত অভিভাবক-এলাকাবাসী ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানান। এসময় এলাকার শতশত অভিভাবক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দূর্নীতিবাজ সভাপতি ও প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD