শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীর বক্ষ কর্তনের মূল হোতা গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
মানুষ রুপী জানোয়ার কষাই আজাদুল

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা স্কুলের এক ছাত্রীর নৃশংস ভাবে বক্ষ কেটে দেয়ার ঘটনার মামলার মুল হোতা আজাদুল গ্রেফতার ও ক্ষুর উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানাধীন রামপুরা স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ভুক্তভোগী ছাত্রী একাধিক ছেলের প্রেমের প্রস্তাব ঘুরে দেয়ার অপরাধে ঐ স্কুলের সিনিয়র সহপাঠী ও তাদের বখাটে বন্ধুরা গত ২২ আগষ্ট হরিরামপুর ইউপির যাদুর বাজারের কোন এক সেলুনে বসে সিদ্ধান্ত নেয় যেহেতু মেয়েটি তাদের প্রেমে সাড়া দিচ্ছেনা তাই তাকে মজা দেখাবে। সেই অভিপ্রায় থেকে সকল বখাটে বন্ধুরা ঐ সেলুন হতে একটি ক্ষুর ২ শ টাকার বিনিময়ে বাকিতে কিনে নেয় ।

এরপর সব বখাটে বন্ধুরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৫ আগষ্ট ২০১৯ ইং দিবাগত রাত অনুমানিক ২টার সময় বখাটেরা মেয়েটির বাড়ির আশেপাশে অবস্থান নেয়। ঐ সময় মেয়েটি তার ছোট ভাইয়ের সাথে ইটের ঘরের বিছানায় ঘুমাচ্ছিলো তখন কষাই আজাদুল ঐ ইটের ঘরের বিছানা বরাবর একটি ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে ঘুমন্ত মেয়েটির বুকে ক্ষুর দিয়ে আঘাত করে নৃশংস ভাবে জখম করে দেয়। এরপর সব বখাটেরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। মেয়েটির চিৎকারে পরিবারের সদস্যরা এসে রক্তাক্ত জখম দেখে হতবাক হয়ে পরে। এবং ঐ রাতেই মেয়েটিকে নিয়ে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়।

এই ঘটনার পরপর থানায় এজাহার নামীয় ২ জন ও অপরিচিত ৩/৪ কে আসামি করে মামলা রুজু হলে থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে প্রথমে এজাহার নামীয় ১নং আসামি আশিক কে গ্রেপ্তার করে। এরপর ক্ষুর বিক্রেতা নারায়ন ও বখাটে মেরাজ কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এ ঘটনার পর হতে আজাদুল পলাতক ছিলো। আজাদুল কে গ্রেফতার করার জন্য একাধিক অভিযান চালিয়ে ব্যর্থ হবার পর অবশেষে গতকাল ৪ আগষ্ট সদর থানাধীন তুলশীঘাট এলাকা হতে নব্য মানুষ কাটা কষাই আজাদুল কে গ্রেফতার করা হয়। এরপর আজাদুল কে নিয়ে অভিযান চালিয়ে তার বাড়ির টেবিলের ড্রয়ার থেকে সেই ক্ষুর টি তার দেখানো মতে উদ্ধার করা হয়।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ এ করে এম মেহেদী হাসান জানান, এঘটনায় অভিযান শেষে কুখ্যাত আজাদুল কে ৫ আগষ্ট গোবিন্দগঞ্জ চৌকি আদালতে হাজির করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD