শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

রোহিঙ্গা ভোটার ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) এর নতুন কৌশল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:রোহিঙ্গা–সার্ভারে (তথ্যভান্ডার) তথ্য ঢোকানোর (ইনপুট) পর কোনো ব্যক্তির দেওয়া তথ্য সঠিক প্রমাণিত হলে তবেই সেই তথ্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সার্ভারে ঢোকানো হবে। এরপর তিনি বাংলাদেশের ভোটার হিসেবে বিবেচিত হবেন, পাবেন স্মার্ট কার্ড। সম্প্রতি ভোটার তথ্যভান্ডার থেকে কিছু রোহিঙ্গার নাম বেরিয়ে আসার পর নির্বাচন কমিশন (ইসি) নতুন এই কৌশল অবলম্বন করছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সাইদুল ইসলাম বলেন, নতুন যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে রোহিঙ্গাদের ভোটার হওয়ার পথ অনেকটাই বন্ধ করা সম্ভব হবে। তিনি বলেন, ইসি ৩২টি উপজেলায় নজরদারি করছে। সে জন্য রোহিঙ্গারা অন্য এলাকায় গিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে ভোটার হয়ে যাচ্ছে। তাই নতুন ভোটারদের ক্ষেত্রে তথ্য ক্রস ম্যাচিংয়ের জন্য রোহিঙ্গা–সার্ভারে ঢোকানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, এখন ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। মাঠকর্মীরা প্রথমে ব্যক্তির ছবি, চোখের আইরিশ, আঙুলের ছাপ ও অন্যান্য তথ্য সংগ্রহ করে উপজেলা সার্ভারে রাখবেন। দ্বিতীয় ধাপে সেই তথ্য ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠানো হবে রোহিঙ্গা-সার্ভারে। ওই সার্ভারে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা নাগরিকের তথ্য আছে।

ইসি ২০০৮ সালে প্রকাশ করে চূড়ান্ত ভোটার তালিকা। সেখানে ভোটার সংখ্যা ছিল ৮ কোটি ১০ লাখের বেশি। ২০১১ সালে এসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর তদন্ত করে জানায়, তালিকায় ৫০ হাজারের বেশি রোহিঙ্গা ভোটার আছে। এরপর ইসি যাচাই-বাছাই করে ৪৫ হাজার রোহিঙ্গা নাগরিকের নাম তালিকা থেকে বাদ দেয়। ২০১৬ সালে আরেক দফা যাচাই-বাছাই করে সাড়ে চার হাজার রোহিঙ্গার নাম বাদ দেওয়া হয়।

একই সময়ে ইসি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ৩২টি রোহিঙ্গাপ্রবণ উপজেলা চিহ্নিত করে। এসব এলাকায় ভোটারের তথ্য যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে ১৫ সদস্যের একটি কমিটি করা হয়। এসব এলাকায় ভোটার হওয়ার জন্য বিশেষ ফরম চালু করা হয়, যেখানে পিতামহের নাম-ঠিকানাসহ অতিরিক্ত কিছু তথ্য চাওয়া হয়েছে।

এত সব ব্যবস্থার পরও সম্প্রতি লাকি নামের এক রোহিঙ্গা নারী এবং নুর মোহাম্মদ নামের আরেক রোহিঙ্গা ডাকাতের তথ্য ভোটার তথ্যভান্ডারে পাওয়া গেছে। দুদিন আগে আরও ৪৬ জন রোহিঙ্গার তথ্য ভোটার তথ্যভান্ডারে পাওয়া গেছে।

ইসি সচিবালয় সূত্র জানায়, দেশের বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা নাম-ঠিকানা পরিবর্তন করে করে ভোটার হচ্ছেন। এর সঙ্গে স্থানীয় লোকজন ও ইসির মাঠকর্মীরা জড়িত। মাঠপর্যায়ে ডেটা এন্ট্রি অপারেটরদের অনেকে অন্য অপারেটরের পাসওয়ার্ড ব্যবহার করে জালিয়াতির কাজ করেছেন বলেও ইসির কাছে অভিযোগ আছে। সে জন্য ইসি মাঠপর্যায়ের ডেটা এন্ট্রি অপারেটরদের নতুন পাসওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার থেকে পাসওয়ার্ড পরিবর্তনের কাজ শুরু হয়েছে।

রোহিঙ্গাদের এ দেশে ভোটার হওয়া ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) নানা পদক্ষেপ নিলেও তাতে কাজ হচ্ছে না। কিছুদিন পরপরই জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে বেরিয়ে আসছে রোহিঙ্গা ভোটার। এবার নতুন উদ্যোগ নিচ্ছে ইসি। কক্সবাজারে শরণার্থীশিবিরে থাকা রোহিঙ্গাদের একটি তথ্যভান্ডার (সার্ভার) আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এখন যাঁরা নতুন ভোটার হবেন, শুদ্ধতা যাচাইয়ের জন্য তাঁদের তথ্য ওই রোহিঙ্গা–সার্ভারের সঙ্গে মেলানো (ক্রস ম্যাচিং) হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD