হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম মিয়া লোকজনসহ সাংবাদিক শেখ শওকত হোসাইনের উপর হামলা চালিয়েছে বুধবার দুপুরে ।
শওকত গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক মুক্তবলাকা‘র ষ্টাফ রিপোর্টার ও দৈনিক মুক্তমত পত্রিকার গাজীপুর প্রতিনিধি ।গুরুতর আহত শওকত কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর ১২টার দিকে কালিয়াকৈরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাথাচুড়া গ্রামে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক শওকত এ হামলার শিকার হন ।
ইউপি সদস্য হামলাকারী ইব্রাহিম এলাকায় বনের জমি দখল, নারী নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত । তার ( ইব্রাহিম) অপকর্মের সংবাদ জানতে ওই এলাকায় গেলে একপর্যায়ে শওকত হামলার শিকার হন । মুক্তবলাকা সম্পাদক ও গাজীপুর প্রেসক্লাব সদস্য আলমগীর হোসেন এ ঘটনার নিন্দা জানান । নিন্দা জানিয়েছেন গাজীপুরের দৈনিক বাংলাভুমি সম্পাদক নজরুল ইসলাম আজাহার, গাজীপুর প্রেসক্লাব সদস্য হাবিবুর রহমান প্রমুখ ।