শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

জামালপুরে জিসান হত্যা মামলায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
জামালপুর শহরের বহুল আলোচিত সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুল শাখা ছাত্রলীগের আহ্বায়ক মোমিনুল ইসলাম জিসান হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে শহীদ জিসান স্মৃতি পরিষদ।

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:জামালপুর শহরের বহুল আলোচিত সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুল শাখা ছাত্রলীগের আহ্বায়ক মোমিনুল ইসলাম জিসান হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে শহীদ জিসান স্মৃতি পরিষদ।

সংগঠনটির উদ্যোগে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধের আয়োজন করা হয়।মানববন্ধন শেষে জামালপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করে।

শহীদ জিসান স্মৃতি পরিষদের আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মজিবুল ইসলাম দিলীপের সভাপতিত্বে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান মনি, ইমরান সরকার, সাহেদ আলী, রবিউল ইসলাম ও রায়হান আলী রাজ প্রমুখ।

বক্তারা বলেন, জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও একই স্কুল শাখা ছাত্রলীগের আহ্বায়ক মোমিনুল ইসলাম জিসান (১৪) হত্যার দুই বছরেও মামলাটির প্রধান আসামি শহরের স্টেশনপাড়া এলাকার রনজু মিয়ার ছেলে মো. রাহীকে রহস্যজনক কারণে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ এখন পর্যন্ত মামলাটির চার্জশিটও আদালতে দাখিল করেনি। নৃশংস হত্যাকান্ডের শিকার জিসানের দরিদ্র পরিবার ন্যায়বিচার পাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।’ বক্তারা অবিলম্বে চার্জশিট দাখিল করে মামলাটির বিচার কার্যক্রম শুরু করার জোর দাবি জানান। অন্যথায় সারা জেলার স্কুল ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, স্কুলছাত্র মোমিনুল ইসলাম জিসান ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর রাতে শহরের মনোয়ারা সিনেমা হলে ছবি দেখতে যায়। একপর্যায়ে সিনেমার টিকিট কেনা নিয়ে স্টেশনপাড়া লম্বাগাছ এলাকার রনজু মিয়ার ছেলে মো. রাহী ও তার সহযোগীরা জিসানের ওপর সন্ত্রাসী হামলা চালায়। গুরুতর আহত জিসান ঘটনার রাতেই জামালপুর সদর হাসপাতালে মারা যায়। এ ঘটনায় জিসানের দরিদ্র মা মনিরা বেগম বাদী হয়ে রনজু মিয়ার ছেলে মো. রাহীকে প্রধান আসামি করে তিনজনের নামে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত চলাকালে আরো আটজনকে গ্রেপ্তার করে এই মামলার আসামিভুক্ত করা হয়। মামলাটির প্রধান আসামি রাহীকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। বাকি ১০ জন আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। শহরের বহুল আলোচিত এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত আদালতে চার্জশিট দাখিল না করায় ক্ষোভ জানান জিসানের পরিবার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD