হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি : রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প সদস্যরা সালনা বাজার এলাকা থেকে অপহৃত মেহবুব আলম(২৫) কে উদ্ধার করেছে । সে জেলার কালীগঞ্জ উপজেলার বড়নগর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে ।
অস্ত্রের মুখে জিম্মি করে মেহবুবকে গাজীপুর শহর থেকে অপহরন করে সালনা এলাকায় নিয়ে যায় ওইদিন । খবর পেয়ে ওই ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অপহৃত মেহবুবকে উদ্ধার করেন ।
এসময় ৬ অপহরনকারীকে আটক করা হয় । আটককৃতরা হলো আশিকুর রহমান(২৪) ,সুলাইমান(২৬, ইমরান হোসেন(২২), রুবেল মিয়া(২৫), শামীম আহম্মেদ(২৪), মিজানুর রহমান(২৫) ।
এসময় উপস্থিত তাদের দেহ তল্লাশী করে ১ টি ওয়ান শুটারগান, ৩টি চাকু জব্দ করে র্যাব সদস্যরা।