নিজস্ব প্রতিনিধি:গাইবান্ধা জেলার পলাশবাড়ীর অন্যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ৭১ দিনব্যাপী কাফনের কাপড় পড়ে চলমান আন্দোলনের ২২ তম দিন আজ ১ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টা হতে বেলা ২ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন শেষে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সম্পাদকের নিকট প্রধানমন্ত্রীর বরাবরে পাঠানো স্মারকলিপির অনুলিপি প্রদান করেন আন্দোলনকারী সাংবাদিক আশরাফুল ইসলাম।
স্মারকলিপির অনুলিপি গ্রহন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতির বিশেষ সহকারী মাহবুব হোসেন। এর আগে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আন্দোলনকারী সাংবাদিক আশরাফুল ইসলাম। তিনি আরো জানান, আগামী ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টা হতে ২ টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী তেজঁগাওস্থ মাননীয়নপ্রধানমন্ত্রী কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন শেষে স্মারকলিপি গুলোর অনুলিপি প্রদান করেন।
উল্লেখ্য,গত ১০ আগস্ট হতে কাফনের কাপড় পড়ে ৭১ দিন ব্যাপী পলাশবাড়ী উপজেলাতে কে অন্যায় অনিয়ম দুর্নীতিমুক্ত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।