শিরোনাম :
রিয়াদের বাদশাহ খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের পুতিনের প্রশংসা ও কিয়েভের আস্থা: মস্কো-কিয়েভ রক্তক্ষয় থামাতে সক্রিয় নয়াদিল্লির কূটনীতি রামপালে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি টাকার প্রকল্প হাম-রুবেলা টিকাদানে দুই কোটি শিশু, আরও ৩৫ লাখকে আনার লক্ষ্য দুর্গাপূজায় পূজা মণ্ডপে সরকারের অনুদান ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে নির্ভুল নিবন্ধনের ওপর গুরুত্ব চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগম্যান ও জর্জ নাগেল ৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি

সেনবাগে মাদকের বিরুদ্ধে এমপি, ডিসি, এসপির কঠোর হুশিয়ারী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

আসাদুজ্জামান কাজল,নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
শনিবার দুপুরে সেনবাগ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তারা এ হুশিয়ারী দেন তারা। সেনবাগ থানা ও উপজেলা কমিউনিটি পুলিশং যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-২ আসনের সাংসদ মোরশেদ আলম বলেন, ‘মাদক বিক্রেতা, মাদকসেবী, সন্ত্রাসী, ইভটিজার এরা দেশ-জাতির শত্রু। এদের কোন প্রকার ছাড় নেই। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরাতার পাশাপাশি এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, ‘মাদক ও সন্ত্রাসের সাথে জড়িতরা যত ক্ষমতাধরই হোক তাদেরকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।’

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন,‘এ জেলায় মাদক আর এসপি একসাথে থাকবে না। এসপি থাকলে মাদক থাকবে না, আর মাদক থাকলে এসপি থাকবে না। কোন ওয়ারেন্টের আসামী মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারবে না; হয় কারাগারে থাকবে, না হয় জামিনে থাকবে।’

সেনবাগ থানার ওসি মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান শেখ, উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপু, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ।

বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ধর্ষণ ও ইভটিজিংসহ সকল প্রকার সামাজিক সমস্যা নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD