শিরোনাম :
রিয়াদের বাদশাহ খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের পুতিনের প্রশংসা ও কিয়েভের আস্থা: মস্কো-কিয়েভ রক্তক্ষয় থামাতে সক্রিয় নয়াদিল্লির কূটনীতি রামপালে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি টাকার প্রকল্প হাম-রুবেলা টিকাদানে দুই কোটি শিশু, আরও ৩৫ লাখকে আনার লক্ষ্য দুর্গাপূজায় পূজা মণ্ডপে সরকারের অনুদান ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে নির্ভুল নিবন্ধনের ওপর গুরুত্ব চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগম্যান ও জর্জ নাগেল ৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি

রিক্সা ও ভ্যান চালকদের কাছে অবৈধভাবে চাঁদা উত্তোলনের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অবৈধভাবে রিক্সা ও ভ্যান চালকদের নিকট হতে চাঁদা উত্তোলনের বিষয়ে থানায় অভিযোগ করেচেন রিক্সা শ্রমিক হাবিবুল ইসলাম (২৫)।

অভিযোগের সূত্রে জানা যায়, পলাশবাড়ী রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে পলাশবাড়ী সদরের তিনমাথা মোড় ও ঘোড়াঘাট রোডের কলেজ মোর এলাকায় অবৈধভাবে সংগঠনের সদস্য নয় এমন রিক্সা ভ্যান শ্রমিকদের নিকট হতে জোড় পূর্বক চাঁদা ও ভর্তি ফি আদায় করেছে মকসেদ আলী ও ইয়াহিয়া খান নেতৃত্বে একটি চক্র। দীর্ঘদিন হলো চক্রটি পলাশবাড়ী সদরে বিভিন্ন স্থানে চেয়ার টেবিল নিয়ে বসে অবৈধ ভাবে ৫০০ হতে ২৫০০ টাকা চাঁদা ও ভর্তি আদায় করছেন। এবং তাদের দাবীকৃত অর্থ দিতে না পারলে রিক্সা ভ্যান আটকিয়ে রাখাসহ শ্রমিকদের মারধর করেন।

চলমান অবৈধ কার্যক্রম চলাকালে আজ ২৮ আগস্ট বুধবার দুপুরে অভিযোগ কারীকে গাইবান্ধা পলাশবাড়ী সড়কে তিনমাথা মোড় নামক স্থানে আটকিয়ে চাঁদা দাবী করলে সে দিতে অপারগতা প্রকাশ করলে চাঁদা উত্তোলনকারী চক্রের সদস্যরা তাকে এলোপাতারী কিল ঘুষি মেরে খেলা ফুলা জখম করে। আহত রিক্সা চালক হাবিবুল প্রাথমিক চিকিৎসা গ্রহন করার পর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এদিকে রিক্সা শ্রমিক কে মারধরের প্রতিবাদে এবং অবৈধ ভাবে জোড় পূর্বক চাঁদা উত্তোলন বন্ধ ও শ্রমিকদের কোন প্রকার চাঁদা প্রদান না করার জন্য উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক সরোয়ার কবি মজনুর আহবানে মাইকিং করা হয়।

ছবিতে অভিযোগকারী রিক্সা শ্রমিক হাবিবুল ইসলাম জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের প্রতিবাদ প্রচারে অংশ নেয়। হাবিবুল জানান, আজ পলাশবাড়ীতে দীর্ঘদিন হলো অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে এই চক্রটি শাস্তির দাবীতে থানায় লিখিত অভিযোগ করেছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD