শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

শ্যামনগরে ছাত্রলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

হাসান শাহরিয়া রিপন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ও অপহরনের অভিযোগে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুল ইসলামসহ দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার বিকালে এ মামলাটি দায়ের করেন, মেয়েটির দাদা। এদিকে এ কাজে সহযোগিতার অভিযোগে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত গৃহবধূর নাম আয়েশা খাতুন। তিনি শ্যামনগর সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের প্রবাসী রঞ্জুর স্ত্রী।

এদিকে, ধর্ষক সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম একই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাফিজুলের সাথে পরিচয় হয় কৈখালী ইউনিয়নের পশ্চিম শৈলখালি গ্রামের ওই স্কুল ছাত্রীর। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীকে হাফিজুল অপহরন করে নিয়ে আসেন। এরপর তাকে শ্যামনগর সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের প্রবাসী রঞ্জুর বাড়ীতে ৫ দিন আটকে রাখা হয়। সেখানে রঞ্জুর স্ত্রী গৃহবধূ আয়েশার সহযোগিতায় তাকে ধর্ষনের চেষ্টা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং গৃহবধূ আয়েশাকে গ্রেফতার করে। তবে, এ সময় ছাদের উপর থেকে লাফ দিয়ে পালিয়ে যায় সাবেক ছাত্রলীগ নেতা ও এই মামলার অন্যতম আসামী হাফিজুল ইসলাম। এদিকে, উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য সাতক্ষীরা সদরে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর দাদা বাদী হয়ে শ্যামনগরে থানায় দুই জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে এ কাজে সহযোগিতার অভিযোগে গৃহবধূ আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, এ মামলার অন্যতম আসামীমে হাফিজুলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD