শিরোনাম :
রিয়াদের বাদশাহ খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের পুতিনের প্রশংসা ও কিয়েভের আস্থা: মস্কো-কিয়েভ রক্তক্ষয় থামাতে সক্রিয় নয়াদিল্লির কূটনীতি রামপালে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি টাকার প্রকল্প হাম-রুবেলা টিকাদানে দুই কোটি শিশু, আরও ৩৫ লাখকে আনার লক্ষ্য দুর্গাপূজায় পূজা মণ্ডপে সরকারের অনুদান ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে নির্ভুল নিবন্ধনের ওপর গুরুত্ব চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগম্যান ও জর্জ নাগেল ৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি

সিরাজগঞ্জে কলেজ ছাত্রের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সোহেল তালুকদারের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি.এম সোহেল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে তাসলিমা, বাংলা বিভাগের প্রধান মোঃ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও নিহতের পিতা আব্দুল মোতালেব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কলেজ ছাত্র সোহেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে আর কোন সোহেলের মতো ছাত্রকে অকালে প্রাণ দিতে না হয়। তারা এ হত্যাকান্ডের জড়িতদের খুজে বের করে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোড় দাবী জানান।
মানববন্ধনে নিহতের মাতা শিউলী বেগম, ভাই সুজন তালুকদার, ইউপি সদস্য মোঃ সানোয়ার হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, বাড়ির জমি নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া তালুকদারপাড়া এলাকার মোতালেব তালুকদার ও মোহন তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলছিলো। গত শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মোহন তালুকদার ও তার তিন ছেলে তাদের সহযোগিদের নিয়ে মোতালেব তালুকদারের বাড়িতে হামলা চালায়।

এ সময় মোতালেব তালুকদার ও তার দুই ছেলেকে এলোপাথারি পিটিয়ে আহত করে। আহতাবস্থায় মোতালেব তালুকদার ও তার ছেলে সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সোহেল রানা তালুকদারকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সোহেল মারা যায়। এ ঘটনায় নিহতের মা শিউলি বেগম বাদী হয়ে আলামিন, দুলাল, আলোসহ ১৪ জনের নাম উল্লেখ করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD