শামস রহমান : ডেঙ্গু রোগে কাঁপছে বাংলাদেশ। প্রতিদিনই বাড়ছে হাসপাতগুলোয় ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে হিমিশিম খাচ্ছে হাসপাতগুলো। ডেঙ্গু রোগে আক্রান্ত অনেক রোগী প্রয়োজনীয় রক্তের অভাবে ভুগছেন। তখনই মানবতার সেবায় এগিয়ে এলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এ অবস্থায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের সহযোগিতায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের ব্যক্তিগত উদ্যোগে গত সপ্তাহে দূতাবাসে এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ, দূতাবাসে কর্মরত আমেরিকান ও বাংলাদেশী সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।
