শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

শামীম খাঁন, মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:এই দেশটিকে যারা জীবন বাজি রেখে স্বাধীন করেছে,আজ স্বাধীন দেশে বসবাস করে তারাই যদি পরাধীনতায় ভূগে তাহলে এর চাইতে বড় দুঃখ আর নাই,এই লজ্জা গোটা বাঙ্গালী জাতীর,একটি মুক্তিযোদ্ধা পরিবার রাস্তা বন্দী হয়ে অন্যের শত্রুতার জেরের স্বীকার হয়ে আজ অসহায় মানবেতর দিন পার করছেন!

গত ৭০ বছর ধরে যেই রাস্তা দিয়ে চলাচল করে আসছে গত দুই মাস ধরে বাড়ীর পাশের মৃত মনোয়ার আলী মজুমদারের পুত্র সেকান্দার আলী ও জুলফিক্কার শত্রুতা করে রাস্তার মধ্যে গাছ লাগিয়ে বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর পরিবার টিকে রাস্তা বন্দী করে রেখেছে।ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭নং কাজীরবেড় ইউপির ইসলামপুর গ্রামে।মুক্তিযোদ্ধা ওমর আলী বলেন,আমি আমার পরিবার নিয়ে নিজ বাড়িতে দীর্ঘ ৭০ বছর ধরে বসবাস করে এই এক রাস্তা দিয়েই চলাচল করে আসছি।বর্তমানেও আমার বাড়ি থেকে বের হওয়ার একটি মাত্র রাস্তা।সেই রাস্তাটি সেকান্দার আলী ও জুলফিক্কার আলী আমার চলাচলের রাস্তায় গাছ লাগিয়ে যাতায়াত প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।

এমতাবস্থায় আমি আমার বাড়ি থেকে বেরহতে বা প্রবেশ করতে অসুবিধায় পড়ছি।আমি উক্ত ব্যাক্তিদ্বয়দের সাথে কথা বলতে গেলে আমার ও আমার পরিবারের সদস্যদের উপর তারা মারধর করে এবং বিভিন্ন ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণ নাশের হুমকি দেয়।বর্তমানে আমি ও আমার পরিবারর সদস্যরা নিরাপত্তাহিনতায় ভূগছি।এলাকাবাসী বলেন,ওমর আলী দীর্ঘ ৬৫-৭০ বছর ধরে এই বাড়িতে বসবাস করে ও এই একটি রাস্তা দিয়েই চলাচল করে আসছে,কিন্তু বর্তমানে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় সে পরিবার টিকে নিয়ে চলাচলের অসুবিধায় ভূগছেন।ওমর আলীর আপন ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান রবি তিনিও একই কথা বলেন ও এর সমাধান চাই।স্থানীয় জনপ্রতিনিধিগন বিষয়টি নিয়ে সামাজিক শালিশে বসে সমাধানের চেষ্টা করলেও সেকান্দার ও জুলফিক্কার তা মানেনি।

মুক্তিযোদ্ধা ওমর আলী বলেন আমি ঝিনাইদহ জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের বরাবর চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে নেওয়া প্রসঙ্গে একটি আবেদন করেছি।বাংলাদেশ সরকার ও উর্ধতন কর্মকর্তাদের কাছে আমার জোরদাবী দ্রুত এই বিষয়টি তদন্ত করে সমাধান দিয়ে আমি ও আমার পরিবার যেন স্বাধীন দেশের পতাকার নিচে বসবাস করে স্বাধীন ভাবে চলাচল করতে পারি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD