আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি:বেনাপোলে খুলনাগামী কমিউটার ট্রেন থেকে ২৫ বোতল ফেন্সিডিল সহ মীম (২২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আটক মীম বাগেরহাটের মোল্লার হাট উপজেলার খালিশপুর গ্রামের মৃত হুমায়ন কবীরের মেয়ে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল বিজিবি ক্যাম্প নায়েব সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা শুক্রবার বিকেলে বেনাপোল রেলস্টেশন এলাকায় বেনাপোল থেকে খুলনাগামী কমিউটার ট্রেনে তল্লাশির সময় মীম নামে একজন নারীকে আটক করা হয়।
এ সময় তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক নারীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি আরও জানান।