এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় একটি পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলামের বিরুদ্ববে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন মামলার বাদির ছোট ভাই লিটন খান।
এর আগে বুধবার দুপুরে সিরাজগঞ্জ রায়গঞ্জ থানার আমলী আদালতে মামলাটি দায়ের করেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল আলীম খান।
রায়গঞ্জ থানার আমলী আদালতের পেশকার রোজিনা খাতুন এই তথ্য নিশ্চিত করে জানান মামলাটি তদন্তের জন্য পুলিশ ইনভেসটিগিশন ব্যুরো (পিআইবিকে) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
মামলার বিবরনীতে উল্লেখ করা হয়েছে, লক্ষীখোলা দাখিল মাদ্রসার জন্য একটি নতুন ভবন নির্মানের জন্য ২টি মেহেগুনী, ৪টি ইউক্যালিপটাস ও ২টি কাঠাল গাছ ১লাখ ২৫ হাজার টাকা বিক্রয় করে নতুন ভবনের জন্য নির্মান সামগ্রী ক্রয় করা হবে। গত ৫ আগষ্ট সাংবাদিক নজরুল ইসলাম মাদ্রসা অফিস কক্ষে প্রবেশ করে মাদ্রসার সভাপতি ও আওয়ামীলীগ নেতা আব্দুল আলীমের নিকট গাছ বিক্রির টাকা থেকে ৫০ হাজার টাকা চাঁদাদাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে সাংবাদিক নজরুল ইসলাম মাদ্রসার সভাপতিকে হুমকী দিয়ে চলে যায়। পরে স্থানীয় একটি তার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করে। এ ঘটনায় সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়।
এদিকে আব্দুল আলীমের পক্ষে তার ছোট ভাই লিটন খান তার ভাইয়ের কাছে চাঁদা চাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ রিপোর্টাস ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।