শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নানা আয়োজনে নেত্রকোনায় জাতীয় শোক দিবস পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

জার্মানবাংলা২৪, নেত্রকোনা : নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় জাতীয় শোক দিবস ২০১৯ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রসাশনের আয়োজনে মুক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগ,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রথমেই সকাল ৯ টায় জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান খান শেফালীকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি, নেত্রকোনা পৌরসভার পক্ষ থেকে মেয়র নজরুল ইসলাম খান পুস্পস্তবক অর্পণ করেণ। পরে একে একে বিভিন্ন দপ্তরের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে দশটায় মুক্তারপাড়া পাবলিক হলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সকল স্থরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের নিজ নিজ উদ্যোগে শ্রদ্ধা নিবেদন সহ শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। এর মাঝে নেত্রকোনা পৌরসভার আয়োজনে পৌর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। এ সময় সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার সকল মসজিদ মন্দিওে বিশেষ মোনাজাত ও প্রার্থনাসহ দোয়া ওমিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD