হাবিবুর রহমান , গাজীপুর প্রতিনিধি :রোববার গাজীপুরে র্যাব-১ সদস্যরা হাসপাতালের ১৫ দালাল কে আটক করেছে । ভ্রাম্যমান আদালত আটককৃত দালালদের সাজা দিয়ে পাঠিয়েছে গাজীপুর কারাগারে ।
র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প সদস্যরা গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে ।
আটককৃতরা হলো, আলম ভূইয়া(২৯), আশরাফুল ইসলাম(২২), সুমন মোল্লা(৩০), শরীফুল ইসলাম(৫০), রাশিদুল ইসলাম(২১), ফরিদুজ্জামান নয়ন(২৮), শরিফুল ইসলাম(৩০), শান্তনা বেগম(৩০), .আমেনা বেগম(২৭), মোসাঃ সাথী বেগম(৩০), শিরিন বেগম(৩৫), শিল্পী বেগম(৩০), কামরুনাহার(৩০), আমেনা বেগম(৩০) ও মোসাঃ তানিয়া সুলতানা(৪৪) ।
তাদেরকে ২থেকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে আদালত কারাগারে পাঠায়। হাসপাতালে আগত রোগীদের সাথে তারা প্রতারণা করে আসছিলো ।
র্যাব-১ সুত্রে এ তথ্য জানা যায় ।