শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

দেশের গবেষণা প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে কৃষিমন্ত্রীর প্রশ্ন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ বৃহস্পতিবার পহেলা আগষ্ট সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণার মান নিয়ে কৃষিমন্ত্রীর প্রশ্ন তোলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে কমরেড খালেকুজ্জামান বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ২৮ জুলাই ৩টি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে হাইকোর্ট স্বতঃপ্রনোদিত হয়ে ১৪ কোম্পানির দুধ উৎপাদন ও বিপণন ৮ সপ্তাহের জন্য বন্ধ করে।

৪ দিনের মাথায় চেম্বার জজ আদালতে হাইকোর্টের রায় স্থগিত করে দেয়ায় সব উলট পালট হয়ে গেল। দেশের কোন গবেষণা প্রতিষ্ঠানকে যুক্ত না করে বা না জানিয়ে বিএআরসি দুধের নমুনা ভারতের চেন্নাইতে এসজিএস-এ গবেষণা করিয়ে আনে, তাতে বিপরীতমুখী ফলাফল অর্থাৎ দুধে ক্ষতিকর উপাদান নাই মর্মে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করে। এতে দেশের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ন হয়েছে, তেমনি গোপনে বিদেশে দুধের মান পরীক্ষার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠতে পারে। খামারী, কোম্পানি সবার টিকে থাকা দরকার কিন্তু জনস্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া আরও জরুরি। দেশের গবেষণা ও গবেষকদের প্রতি কটাক্ষ, তুচ্ছ তাচ্ছিল্য কিংবা তাদের উদ্দেশ্যের সততা নিয়ে সরকার প্রধান, মন্ত্রী ও কোম্পানিগুলোর পক্ষ থেকে যেভাবে প্রশ্ন তোলা হলো তাতে ভবিষ্যতে অনুগত ও বেতনভুক্তরা ছাড়া দেশপ্রেমিক, জনদরদী গবেষকরা নিরুৎসাহিত হবেন। এটা মোটেও কাম্য নয়।

কমরেড খালেকুজ্জামান পাস্তুরিত দুধে ক্ষতিকর এন্টিবায়োটিক আছে কিনা তা নিয়ে জরুরি ভিত্তিতে দেশীয় গবেষণা প্রতিষ্ঠান ও বিদেশী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD