শামীম খাঁন, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে একশত বোতল ফেন্সিডিলসহ শিমুল হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে একশত বোতল ফেন্সিডিলসহ শিমুল হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।