শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

শাহীনুর হত্যাকান্ডে আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ জুলাই, ২০১৯
নেত্রকোনার চাঞ্চল্যকর অন্তঃস্বত্ত্বা গৃহবধু শাহীনুর হত্যাকান্ড:আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

সোহান আহমেদকাকন,নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনা জেলা শহরের সাতপাই রেল কলোনী এলাকার অন্তঃস্বত্ত্বা গৃহবধু শাহীনুর আক্তার হত্যা মামলার প্রধান আসামী সোহেলসহ অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। গৃহবধু শাহীনুর আক্তার হত্যার বিচারের দাবীতে রেল কলোনীর শত শত নারী পুরুষ বুধবার সকাল ১১টায় বড়স্টেশনে জড়ো হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার মোড়ে প্রায় এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে গৃহবধু শাহীনূরের ৮ বছরের মেয়ে সামিয়া আক্তার কান্নাজড়িক কণ্ঠে তার মায়ের হত্যাকারীদের বিচার দাবী করেন। এ ছাড়াও বক্তব্য রাখেন শাহীনূরের মানোয়ারা বেগম, স্বামী আব্দুস সালাম, ভাই ওহিদ মিয়া, স্বপ্না আক্তার, রুমা আক্তার, রতন দাস, ইসলাম উদ্দিন, মারুফ মিয়া ও আবুল কাশেম প্রমূখ। পরে মিছিলকারীরা দ্রুত ন্যায় বিচারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, রেল কলোনীর বখাটে সোহেল স্ত্রীকে রেখে অন্য এক বিবাহিত নারীর সাথে অনৈতিক যৌন মিলনে লিপ্ত হয়। অন্তঃস্বত্ত্বা গৃহবধু শাহীনুর আক্তার এ দৃশ্য দেখে ফেলে এবং এর প্রতিবাদ জানায়। গত ১৮ মে রোজার দিন সেহেরীর খাওয়ার সময় পাশ্ববর্তী টিউবওয়েল থেকে শাহীনুর খাবার পানি আনতে গেলে সোহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা এলাপাথাড়ি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD