শিরোনাম :
রিয়াদের বাদশাহ খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের পুতিনের প্রশংসা ও কিয়েভের আস্থা: মস্কো-কিয়েভ রক্তক্ষয় থামাতে সক্রিয় নয়াদিল্লির কূটনীতি রামপালে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি টাকার প্রকল্প হাম-রুবেলা টিকাদানে দুই কোটি শিশু, আরও ৩৫ লাখকে আনার লক্ষ্য দুর্গাপূজায় পূজা মণ্ডপে সরকারের অনুদান ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে নির্ভুল নিবন্ধনের ওপর গুরুত্ব চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগম্যান ও জর্জ নাগেল ৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি

নুরুল ইসলাম হত্যা মামলায় ৫ আসামীর ফাঁসি!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় ৫ আসামীর মৃত্যুদন্ড (ফাসিঁ) ও ৬ জনের যাবজ্জীবন এবং আরো ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে যাবজ্জীবন বিভিন্ন মেয়াদে কারাদন্ডপ্রাপ্তদের আরো এক বছরের জেল দিয়েছে আদালত।

আজ বুধবার বেলা ১২টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকৃণ্য আদালতে এ রায় দেন। এসময় দন্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মো: মাসুদ, পারভেজ হোসেন, হবিবর রহমান হবি, ফজলুর রহমান, সরোয়ার আফু। যাবজ্জীবনপ্রাপ্তরা হলো, বিল্লাল হোসেন, সোহেল রানা, মো: মঞ্জু, রইচ উদ্দিন, মতিউর রহমান ও মো: কবির। বাকী ৬ জনের মধ্যে একজনকে ৭ বছর ও ৫ জনকে ৩ বছর মেয়াদে কারাদন্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় কোন্দলে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর তারিখে পোড়াদহ বাজারের পাশ দিয়ে যাবার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামীরা নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে শাহীন রহমান সজিব বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দীর্ঘ শুনানী শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় আজ আদালত এ রায় ঘোষনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD