হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:আটা ময়দায় চটকদার রঙ মেখে তা দিয়ে এক বেকারীতে তৈরী করা হচ্ছে ভেজাল খাদ্য।
সোমবার (২৯ জুলাই) এমন এক বেকারীর সন্ধান পাওয়া গেলো গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ী সিট পাড়া গ্রামে।
সরেজমিন গিয়ে দেখা যায় মেয়াদোত্তীর্ণ ও নিম্ন মানের আটা-ময়দার সাথে বাহারি রঙ মিশিয়ে বেকারী কর্মচারীরা তৈরী করছে কেক, চানাচুর,বিস্কুটসহ নানা বেকারী খাবার।
শিশু কিশোররা এ খাবারের প্রতি আকৃষ্ট হয়ে কিনে খাচ্ছে প্রতিদিন। এসব বেকারী পণ্য বেশী বিক্রয় হচ্ছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিকট ।
বেকারীর মালিক মোহেল মিয়া জানান,তার বেকারীর কোনো অনুমোদন না থাকলেও তৈরীকৃত খাবারে কোন ভেজাল নেই।
স্থানীয় গ্রামবাসী ওই বেকারী উচ্ছেদের দাবি জানিয়েছেন ।