শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৬১ লাখ!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: চলতি বছরের জুন মাস শেষে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ৯ কোটি ৬১ লাখ ৯৯ হাজার, যা গত মে মাসে ছিল ৯ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার। এর মধ্যে মে মাসে থাকা ৮ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী থেকে এক মাসে বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৪০ লাখ ৯০ হাজারে।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশ করা মাসিক প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে দেশে ১৭ লাখ ৫৪ হাজার ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের যেকোনো মাসের তুলনায় ইন্টারনেট সংযোগ বৃদ্ধির হার বেশি। জুন মাস শেষে ওয়াইম্যাক্স সংযোগের সংখ্যা ৫৫ হাজার আর আইএসপি ও পিএসটিএন সংযোগের সংখ্যা ৫৭ লাখ ৩৪ হাজারে দাঁড়িয়েছে।

বিটিআরসির প্রতিবেদন বলছে, দেশে কার্যকর থাকা মোট ইন্টারনেট সংযোগের ৯৩ দশমিক ৯৮ শতাংশ মোবাইলের মাধ্যমে ব্যবহার করা হয়। গত জুন মাস শেষে দেশে মোবাইল সংযোগ ব্যবহারকারী দাঁড়িয়েছে ১৬ কোটি ১৭ লাখ ৭২ হাজার, যা মে মাস শেষে ছিল ১৬ কোটি ৮ লাখ ২৯ হাজার। জুন মাস শেষে গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ৭ কোটি ৫৩ লাখ ৩০ হাজার। রবির কার্যকর সংযোগ দাঁড়িয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৬ লাখ ৬৭ হাজারে এবং টেলিটকের ৩৮ লাখ ৩৬ হাজারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD