আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানারর মহিষাডাঙ্গা গ্রাম থেকে সোলায়মান (২২) নামে এক যুবক কে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ৩০০ পিস ফেন্সিডিল ও ১২০ পিছ ইয়াবা সহ আটক করেছে।
সে বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের নাসিরউদ্দিন ধাবকের ছোট ছেলে।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবির) এস,আই মুরাদ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে এস আই শামীম হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার ভোরে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের এক বিশেষ অভিযান চালিয়ে সোলায়মানকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়।এবং বাড়ী তল্লাশি করে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ৩০০ পিস ফেন্সিডিল ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওবায়দুর রহমান(৪২) ও আসানুর রহমান (৩৫) নামে আরো দুজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় বলে এস আই মুরাদ জানান।
এ বিষয়ে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মারুফ আহমেদ বিযয়টি নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশের এস,আই মুরাদ হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় পৃথক ভাবে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে। যার মামলা নং ৬২ ও ৬৩, তারিখ ২৬.০৭.২০১৯ খ্রি:।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসার পর আদালতে প্রেরণ করা হয়েছে।