আরিফুজ্জামান আরিফ,শার্শা(যশোর)প্রতিনিধি:ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দরে মোহাম্মদ শাহজাহান মিয়া নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।সে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও থানা শ্রমিক লীগেরও সভাপতি । এছাড়া তিনি কক্সবাজারের আলোচিত-সমালোচিত সাবেক এমপআব্দুর রহমান বদির চাচাতো ভাই টেকনাফের লেংদু গ্রামের জাফর আহমেদের ছেলে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, শাহজাহান মিয়ার নামে অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন, ‘অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি শাহজাহান মিয়া বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে পালানোর সময় গ্রেফতার করা হয়। পরে বেনাপোল পোর্ট থানায় তাকে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।’
বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের বলেন, শাহজাহান মিয়ার পাসপোর্ট ব্লক ছিল। এজন্য ইমিগ্রেশন তাকে গ্রেফতার করেছে।’
তিনি বলেন, শাহজাহানের নামে দায়ের মামলা গুলোর বিস্তারিত জানতে হলে টেকনাফে যোগাযোগ করতে হবে। তবে তিনি কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির চাচাতো ভাইয়ের ছেলে বলে জানান। সব তথ্য আমরা যাচাই করে দেখছি।’