শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

দেশে বিভিন্ন জায়গায় দুদকের পৃথক পৃথক অভিযান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্প এ অনুমোদন ব্যতিরেকে ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক

জার্মান-বাংলা ডেস্ক:
ময়মনসিংহ:

বাজিতপুর রেলওয়ে স্টেশনে টিকিট প্রদানের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণ সকল ট্রেনের টিকিট নিজেরাই অগ্রীম কেটে রেখে পরবর্তীতে যাত্রীদের নিকট প্রকাশ্যে বেশি দামে বিক্রি করেন, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন -১০৬) এরূপ অভিযোগ লিপিবদ্ধ হয়। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ হতে গতকাল (২৪/০৭/২০১৯ খ্রি.) অভিযান পরিচালনা করে ঢাকাগামী এগারসিন্দুর ও কিশোরগঞ্জ এক্সপ্রেস -এর ৩৬৮টি টিকিট-সহ বাজিতপুর স্টেশনের বুকিং সহকারী মোহাম্মদ এরফানুল হককে গ্রেফতার করে দুদক এনফোর্সমেন্ট টিম। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করার অভিযোগে আজ ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন অফিসে একটি নিয়মিত মামলা রুজু করে সিনিয়র স্পেশাল জজ আদালত, কিশোরগঞ্জ -এ সোপর্দ করা হয়।

ঢাকা:

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্প এ অনুমোদন ব্যতিরেকে ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মাণ

জেনেভা ক্যাম্প টোল মার্কেটের পাশে ৩৩ কিলোভোল্ট -এর বৈদ্যুতিক লাইন এর পাশেই ঝুঁকিপূর্ণভাবে একটি বহুতল ভবন নির্মানাধীন হওয়ায় দুদক টিমের উপস্থিতিতে উল্লিখিত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডিপিডিসি কর্তৃপক্ষ।

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্প অনুমোদন ব্যতিরেকে ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা’র নেতৃত্বে আজ (২৫/০৭/২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম অভিযোগের সত্যতা পায়। উল্লিখিত এলাকার ৩৪টি ভবনে অনুমোদন ছাড়াই দুই থেকে চার তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে, এরূপ প্রমাণ পায় দুদক টিম। ভবনগুলোর বহুতল অংশ কোন ফাউন্ডেশন ছাড়া নির্মিত হওয়ায় সেগুলো ভূমিকম্পের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে, এরূপ আশংকা করে দুদক টিম। টিমের পক্ষ হতে গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী-কে অবিলম্বে উল্লিখিত ভবনসমূহের বর্ধিত অংশ অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পরামর্শ প্রদান করে। একই সাথে জেনেভা ক্যাম্প টোল মার্কেটের পাশে ৩৩ কিলোভোল্ট -এর বৈদ্যুতিক লাইন এর পাশেই ঝুঁকিপূর্ণভাবে একটি বহুতল ভবন নির্মানাধীন হওয়ায় দুদক টিমের উপস্থিতিতে উল্লিখিত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডিপিডিসি কর্তৃপক্ষ।

দিনাজপুর:

এদিকে দিনাজপুর কারাগারে কারাগারে হাজতিদের হয়রানি ও ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগ আসে, উল্লিখিত কারাগারে হাজতিদের নানাভাবে নির্যাতন করা হয়। এছাড়া কারাগারে কয়েদীদের নিম্নমানের খাবার সরবরাহ করা হয়। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম সরবরাহকৃত খাবারের মান যাচাই করে। কারাগারে প্রত্যাশিত পরিবেশ বজায় রাখা ও হয়রানি রোধে জেল সুপারকে নানাবিধ পরামর্শ প্রদান করে অভিযান পরিচালনাকারী টিম।
এদিকে কিশোরগঞ্জের বাজিতপুর রেলস্টেশনের বুকিং সহকারী মোহাম্মদ এরফানুল হক কে রেলের টিকেট অগ্রিম ক্রয় করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করার অভিযোগে আজ সিনিয়র স্পেশাল জজ আদালত, কিশোরগঞ্জ -এ সোপর্দ করেছে দুদক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD