হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর সদরের পিরুজালী সড়কঘাট এলাকায় স‘মিলে(করাতকল) অভিযান চালিয়ে মিলের যন্ত্রাংশসহ মুল্যবান সেগুনকাঠ জব্দ করা হয় ।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কমকর্তা রেবেকা সুলতানা।
অভিযানকালে বনবিভাগের ঢাকা বিভাগীয় সহকারী বন সংরক্ষক এনামুল হক , জেলার রাথোরা বিটবন কর্মকর্তা মোশারফ হোসেন, মনিপুর বিট কর্মকর্তা নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন ।
জানা যায়, অবৈধ পন্থায় স‘মিল(করাতকল) স্থাপন করে ওই এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছিলো স্থানীয় ব্যবসায়ীরা ।